{"data":{"page":"courses","blocks":{"catalogue":{"allLabel":{"bn":"সব কোর্স","en":"All courses"},"filterGroupLabel":{"bn":"কোর্স ফিল্টার","en":"Course filters"},"categories":[{"id":"quran","name":{"bn":"কুরআন শিক্ষা","en":"Quran learning"}},{"id":"salah","name":{"bn":"সালাত ও প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা","en":"Salah & Essential Knowledge"}},{"id":"arabic","name":{"bn":"আরবি ভাষা","en":"Arabic language"}},{"id":"islamic","name":{"bn":"ইসলামিক স্টাডিজ","en":"Islamic studies"}},{"id":"life","name":{"bn":"যোগাযোগ ও ব্যক্তিত্ব","en":"Communication & Character"}}],"courses":[{"slug":"modern-quran-learning","category":"quran","image":"website/courses/catalogue/course-d15a1931.png","featured":true,"title":{"bn":"মাত্র ২৪ দিনে কুরআন শিক্ষা","en":"Learning"},"description":{"bn":"শূন্য থেকে দেখে দেখে কুরআন পাঠের বুনিয়াদি কোর্স","en":"A step-by-step foundation, from the Arabic alphabet to reading the Quran."},"tag":{"bn":"ব্যাচ / ১:১","en":"Group / One-to-one"},"level":{"bn":"একদম শুরু থেকে","en":"Beginner friendly"},"intro":{"bn":"আরবি হরফ চেনা, সঠিক উচ্চারণস্থান ও পড়ার প্রাথমিক নিয়মগুলো সহজ পদ্ধতিতে শিখে ধাপে ধাপে দেখে দেখে কুরআন তিলাওয়াতের বুনিয়াদ গড়ে তুলুন।","en":"Learn Arabic letters, correct articulation points (Makhraj), and essential reading rules step by step to build a solid foundation for reading the Mushaf."},"overview":{"bn":"কুরআন শেখার আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই সঠিক গাইডলাইনের অভাবে শুরু করতে পারেন না। আবার অনেকে শৈশবে কিছুটা পড়লেও দীর্ঘ বিরতির কারণে হরফের রূপ বা হরকতের ব্যবহার ভুলে গেছেন। একাডেমির নিজস্ব পাঠ্যবই ‘আধুনিক পদ্ধতিতে কুরআন শিক্ষা’-এর পাঠক্রম অনুযায়ী সাজানো এই কোর্সে শিক্ষার্থীর স্বাচ্ছন্দ্যময় গতিতে ধাপে ধাপে পাঠদান করা হয়।","en":"Many sincerely wish to learn the Qur'an but hesitate due to lack of proper direction. Others studied in childhood but forgot letter connections and vowel markers over time. Structured around the Academy's proprietary textbook Modern Method of Qur'an Learning, this course allows learners to advance comfortably at their own pace without overwhelming rules."},"learn":[{"bn":"আরবি বর্ণমালার পৃথক ও যুক্ত রূপ চেনা এবং সঠিক মাখরাজ থেকে উচ্চারণ।","en":"Recognizing isolated and joined letter forms with correct articulation points (Makhraj)."},{"bn":"হরকত, তানভীন, জযম ও তাশদীদের ব্যবহারিক প্রয়োগ।","en":"Practical application of Harakat, Tanween, Jazm, and Tashdeed."},{"bn":"হরফ জোড়া লাগিয়ে শব্দ গঠন ও বাক্য পাঠের নিয়ম।","en":"Rules for joining letters into words and reading connected sentences."},{"bn":"ভুলত্রুটি চিহ্নিত করে শিক্ষকের সরাসরি সংশোধন।","en":"Direct correction of pronunciation errors by dedicated instructors."},{"bn":"একাডেমির নিজস্ব পাঠ্যবইয়ের অনুশীলনীর মাধ্যমে কুরআন দেখে পড়ার প্রাথমিক সক্ষমতা অর্জন।","en":"Hands-on reading exercises using the Academy's foundational textbook."}],"forWhom":[{"bn":"যারা একেবারেই শুরু থেকে সময় নিয়ে নির্ভরযোগ্য পদ্ধতিতে কুরআন পড়া শিখতে চান।","en":"Beginners starting their Qur'anic reading journey from zero."},{"bn":"যারা আগে কিছুটা পড়েছেন, কিন্তু পড়ার মৌলিক ভিত্তি আবার গোড়া থেকে মজবুত করতে চান।","en":"Learners who want to rebuild and stabilize their reading foundations systematically."},{"bn":"শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্ক শিক্ষার্থী—যারা নিজস্ব গতিতে ধাপে ধাপে শিখতে আগ্রহী।","en":"Adults, teens, and working professionals seeking an unhurried, comfortable pace."}],"benefits":[{"bn":"ব্যাচভিত্তিক ক্লাস এবং ব্যক্তিগত ওয়ান-টু-ওয়ান সুবিধা।","en":"Interactive group batches and flexible one-on-one options."},{"bn":"লাইভ ক্লাসে নিয়মিত পড়া দেওয়া ও শিক্ষকের সরাসরি সংশোধন।","en":"Real-time recitation and instant feedback during live sessions."},{"bn":"নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ পৃথক শিক্ষক ও ক্লাসের ব্যবস্থা।","en":"Completely separate male and female instructors and virtual classrooms."}]},{"slug":"fluent-quran-reading","category":"quran","image":"website/courses/catalogue/najera-da32dc6a.png","featured":true,"title":{"bn":"সাবলীল কুরআন পাঠ - নাজেরা","en":"Fluent Quran reading"},"description":{"bn":"তিলাওয়াতের জড়তা দূর করে সাবলীলতা অর্জন","en":"Develop fluency and confidence in your Quran recitation."},"tag":{"bn":"লাইভ রিডিং সেশন","en":"Live reading sessions"},"level":{"bn":"পাঠ অনুশীলন","en":"Reading practice"},"intro":{"bn":"কুরআন দেখে পড়তে পারেন, কিন্তু আটকে যান বা স্বাভাবিক গতি থাকে না? নিয়মিত তিলাওয়াত ও শিক্ষকের সরাসরি নির্দেশনায় পড়ার জড়তা দূর করে অর্জন করুন সাবলীলতা।","en":"Can you read Arabic words but pause frequently or read too slowly? Restore smooth reading flow and confidence through regular supervised tilawah."},"overview":{"bn":"অনেকেই দেখে দেখে তিলাওয়াত করতে পারেন, কিন্তু দীর্ঘদিনের চর্চাহীনতার কারণে পড়ার গতি শ্লথ হয়ে যায়, উচ্চারণে দ্বিধা তৈরি হয় কিংবা শব্দে শব্দে আটকে যেতে হয়। এই কোর্সের মূল লক্ষ্য হলো তিলাওয়াতের জড়তা কাটিয়ে পড়ার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা। শিক্ষকের সামনে নিয়মিত দেখে দেখে পড়ার (নাজারা) মাধ্যমে দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে সংশোধন করা হয়।","en":"Reading the Qur'an word-by-word with frequent stops often stems from long breaks in recitation rather than lack of ability. This Nazara course is designed to eliminate reading hesitancy. By reciting consistently in front of an attentive teacher, students identify their bottlenecks and restore a natural, beautiful cadence."},"learn":[{"bn":"মুসহাফ দেখে পড়ার জড়তা ও দ্বিধা দূর করে সাবলীল গতি অর্জন।","en":"Overcoming hesitation to achieve smooth, continuous reading from the Mushaf."},{"bn":"যেসব যুক্তাক্ষর বা শব্দে পড়ার গতি আটকে যায়, সেগুলো চিহ্নিত করে মশ্‌ক করা।","en":"Identifying and clearing complex letter combinations that slow down reading."},{"bn":"হরফ ও শব্দের উচ্চারণ ঠিক রেখে অবিচ্ছিন্ন তিলাওয়াতের অভ্যাস।","en":"Maintaining accurate pronunciation while reading longer passages without strain."},{"bn":"তিলাওয়াতের মৌলিক ওয়াকফ (থামা) ও ইবতিদা (শুরু করার) নিয়ম।","en":"Basic rules of pausing (Waqf) and resuming (Ibtida) during recitation."},{"bn":"দৈনন্দিন জীবনে নিয়মিত কুরআন তিলাওয়াতের স্বতঃস্ফূর্ত অভ্যাস গড়ে তোলা।","en":"Cultivating a sustainable, self-motivated daily habit of tilawah."}],"forWhom":[{"bn":"যারা দেখে দেখে পড়তে পারেন, কিন্তু সাবলীলভাবে একটানা পড়তে সমস্যা হয়।","en":"Those who can read Arabic letters but struggle with uninterrupted reading."},{"bn":"দীর্ঘদিন তিলাওয়াতের নিয়মিত চর্চা না থাকায় যাদের পড়ার গতি কমে গেছে।","en":"Individuals who have lost fluency due to long intervals without practice."},{"bn":"যারা শিক্ষকের কাছে সরাসরি পড়ে নিজের তিলাওয়াত শাণিত করতে চান।","en":"Students who want regular teacher supervision to sharpen their recitation flow."}],"benefits":[{"bn":"নিয়মিত লাইভ রিডিং ও মশ্‌ক সেশন।","en":"Live reading practice and guided drill sessions."},{"bn":"সহপাঠী পরিবেশে গ্রুপ ব্যাচ অথবা ব্যক্তিগত ওয়ান-টু-ওয়ান ক্লাস।","en":"Collaborative peer batches or focused one-on-one sessions."},{"bn":"নারী ও পুরুষদের জন্য পৃথক ক্লাসরুম ও শিক্ষক।","en":"Dedicated male and female teachers with separate classrooms."}]},{"slug":"practical-tajweed","category":"quran","image":"website/courses/catalogue/tajweed-df6fe4a2.png","featured":true,"title":{"bn":"ব্যবহারিক তাজবীদ","en":"Practical tajweed"},"description":{"bn":"মাখরাজ ও তাজবীদের সঠিক প্রয়োগের প্রশিক্ষণ","en":"Apply correct articulation and tajweed to your everyday recitation."},"tag":{"bn":"প্র্যাকটিক্যাল মশ্‌ক","en":"Guided practice"},"level":{"bn":"তিলাওয়াতের উন্নয়ন","en":"Improve your recitation"},"intro":{"bn":"শুধু তাত্ত্বিক নিয়ম মুখস্থ নয়; মাখরাজ, সিফাত, মাদ ও গুন্নাহর সঠিক প্রয়োগের মাধ্যমে নিজের তিলাওয়াতকে করুন বিশুদ্ধ ও সুবিন্যস্ত।","en":"Move beyond rote rule memorization: purify and elevate your recitation through accurate, hands-on application of Makhraj, Sifaat, Madd, and Ghunnah."},"overview":{"bn":"কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে তাজবীদের নিয়ম শুধু জানা যথেষ্ট নয়, তিলাওয়াতের প্রতিটি মুহূর্তে তা স্বতঃস্ফূর্তভাবে প্রয়োগ করতে পারাটাই মূল বিষয়। অনেকেই নিয়মগুলো জানেন, কিন্তু পড়ার সময় তা প্রয়োগ করতে হিমশিম খান। এই কোর্সে শুকনো নিয়ম মুখস্থ করানোর চেয়ে প্রতিটি আয়াতের শব্দে শব্দে তাজবীদের ব্যবহারিক অনুশীলনের ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়।","en":"Tajweed is not an academic exercise of reciting definitions; it is an oral tradition applied dynamically to every single word. Many understand the rules conceptually but struggle to implement them smoothly while reading. This course focuses on practical, verse-by-verse application to help you recite the way the Qur'an was revealed."},"learn":[{"bn":"আরবি হরফের বিশুদ্ধ মাখরাজ ও গুরুত্বপূর্ণ সিফাতের ব্যবহারিক প্রয়োগ।","en":"Precision in the 17 articulation points (Makhraj) and essential letter attributes (Sifaat)."},{"bn":"নূন সাকিন, তানভীন ও মীম সাকিনের বিধানসমূহ (ইখফা, ইদগাম, ইকল্যাব, ইযহার)।","en":"Practical mastery of Noon Sakin, Tanween, and Meem Sakin rules (Ikhfa, Idgham, Iqlab, Izhar)."},{"bn":"মাদ্দের বিভিন্ন প্রকার এবং টানের সুনির্দিষ্ট মাত্রা বজায় রাখার নিয়ম।","en":"Rules of prolongation (Madd) and exact timing measurements."},{"bn":"লাম ও র হরফ পুর বা বারীক (মোটা ও চিকন) করে পড়ার নিয়ম।","en":"Proper execution of heavy (Tafkheem) and light (Tarqeeq) letters, especially Lam and Ra."},{"bn":"শিক্ষকের সরাসরি মূল্যায়নে সূক্ষ্ম উচ্চারণের ভুলগুলো সংশোধন।","en":"Real-time correction of subtle pronunciation slips under expert ears."}],"forWhom":[{"bn":"যারা কুরআন পড়তে পারেন, কিন্তু তাজবীদের বিশুদ্ধতা নিয়ে নিশ্চিত নন।","en":"Readers who wish to ensure their recitation strictly complies with authentic Tajweed rules."},{"bn":"যাদের উচ্চারণে এখনও অনিচ্ছাকৃত ত্রুটি বা মাখরাজের অস্পষ্টতা থেকে যায়।","en":"Those whose pronunciation still carries dialectical accents or unclear letter sounds."},{"bn":"যারা অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে নিজের তিলাওয়াতের মান মার্জিত করতে চান।","en":"Anyone wanting to refine the acoustic elegance and theological accuracy of their recitation."}],"benefits":[{"bn":"সরাসরি শিক্ষকের সাথে প্র্যাকটিক্যাল মশ্‌ক।","en":"Practical, repetitive recitation drills directly with the teacher."},{"bn":"গ্রুপ ব্যাচ ও ওয়ান-টু-ওয়ান ক্লাসের সুযোগ।","en":"Small group cohorts or personalized one-on-one classes."},{"bn":"নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য পৃথক ক্লাসের ব্যবস্থা।","en":"Dedicated class arrangements for male and female students."}]},{"slug":"hifz-murajaah","category":"quran","image":"website/courses/catalogue/course-hifz.webp","featured":true,"title":{"bn":"কুরআন হিফজ ও মুরাজাআহ","en":"Quran Memorisation & Revision"},"description":{"bn":"নতুন হিফজ ও নিয়মতান্ত্রিক রিভিশনের সমন্বিত প্রশিক্ষণ","en":"A balanced approach to new memorisation and systematic revision."},"tag":{"bn":"অগ্রগতি ট্র্যাকিং","en":"Progress tracking"},"level":{"bn":"ব্যক্তিগত অগ্রগতি","en":"Individual progress"},"intro":{"bn":"তাজবীদভিত্তিক নতুন সবক মুখস্থ করার পাশাপাশি নিয়মিত সবকি ও দৌর (রিভিশন)-এর মাধ্যমে কুরআন হিফজ করুন এবং দীর্ঘদিন স্মৃতিতে ধরে রাখুন।","en":"Commit the Qur'an to memory with Tajweed precision through balanced daily Sabaq, supported by structured Sabaqi and regular Daur (revision) for lifelong retention."},"overview":{"bn":"কুরআন হিফজ করার ক্ষেত্রে নতুন আয়াত মুখস্থ করার চেয়েও বড় দায়িত্ব হলো পেছনের মুখস্থ অংশ সুরক্ষিত রাখা। নিয়মতান্ত্রিক রুটিন ও নিয়মিত শিক্ষকের কাছে পড়া শোনানোর পরিবেশ না থাকলে অনেকেই মাঝপথে খেই হারিয়ে ফেলেন। আমাদের এই প্রোগ্রামে নিয়মিত অগ্রগতি ট্র্যাকিং ও শিক্ষকের নিবিড় তদারকিতে নতুন পড়ার পাশাপাশি পেছনের অংশ নিখুঁত রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।","en":"In Qur'an memorization, safeguarding previously memorized portions requires greater discipline than taking on new verses. Without a systematic revision framework and daily recitation to a mentor, retention quickly unravels. This program provides modern progress tracking alongside rigorous daily listening, prioritizing retention over hasty progression."},"learn":[{"bn":"নিজস্ব ধারণক্ষমতা ও সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিগত হিফজ পরিকল্পনা।","en":"A personalized memorization roadmap tailored to your memory capacity and schedule."},{"bn":"বিশুদ্ধ মাখরাজ ও তাজবীদ অক্ষুণ্ণ রেখে নতুন সবক মুখস্থ করার কৌশল।","en":"Efficient memorization strategies while preserving accurate Tajweed and Makhraj."},{"bn":"সাম্প্রতিক পড়া মজবুত রাখতে দৈনিক সবকির রুটিন ও ট্র্যাকিং।","en":"Daily Sabaqi routines to lock in recent memorization firmly."},{"bn":"পেছনের পড়া দীর্ঘমেয়াদে ধরে রাখার নিয়মতান্ত্রিক রিভিশন (দৌর)।","en":"Systematic revision cycles (Daur) to preserve older Juz indefinitely."},{"bn":"শিক্ষকের নিবিড় পর্যালোচনায় ধারাবাহিক অগ্রগতি সংরক্ষণ।","en":"Regular progress milestones reviewed directly by experienced teachers."}],"forWhom":[{"bn":"শিশু, কিশোর কিংবা প্রাপ্তবয়স্ক—যারা নিয়মতান্ত্রিক শৃঙ্খলায় হিফজের যাত্রা শুরু করতে চান।","en":"Children, teenagers, and adults beginning an organized Hifz journey."},{"bn":"যারা আগে কিছু পারা হিফজ করেছিলেন, কিন্তু চর্চার অভাবে ভুলে গেছেন এবং পুনরায় তা মজবুত করতে চান।","en":"Those who previously memorized sections of the Qur'an and wish to consolidate and restore them."},{"bn":"কর্মজীবী ও শিক্ষার্থী, যারা পড়াশোনা বা কাজের ফাঁকে নির্দিষ্ট রুটিনে হিফজ চালিয়ে যেতে চান।","en":"Working professionals seeking a disciplined, realistic memorization routine alongside daily life."}],"benefits":[{"bn":"সর্বোচ্চ ব্যক্তিগত মনোযোগ নিশ্চিত করতে ওয়ান-টু-ওয়ান ক্লাসের সুবিধা।","en":"Dedicated one-on-one sessions ensuring undivided teacher focus."},{"bn":"নিয়মিত অগ্রগতি পর্যালোচনা ও দৈনিক উপস্থিতি পর্যবেক্ষণ।","en":"Daily attendance monitoring and digital progress tracking sheets."},{"bn":"নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য পৃথক হাফেজ ও হাফেজা শিক্ষক।","en":"Certified male Hafiz and female Hafiza instructors."}]},{"slug":"surah-dua-correction","category":"salah","image":"website/courses/catalogue/course-dua.webp","featured":false,"title":{"bn":"সূরা ও দোয়া শুদ্ধকরণ","en":"Surah & dua correction"},"description":{"bn":"নামাজে পঠিত সূরা ও দোয়ার শুদ্ধ উচ্চারণ ও মশ্‌ক","en":"Practise correct pronunciation of the surahs and duas you read in prayer."},"tag":{"bn":"সরাসরি উচ্চারণ মশ্‌ক","en":"Live pronunciation practice"},"level":{"bn":"সবার জন্য","en":"For all learners"},"intro":{"bn":"নামাজে পঠিত ছোট সূরা ও দোয়ার উচ্চারণে কোনো অনিচ্ছাকৃত ভুল থেকে যাচ্ছে কি? শিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে বিশুদ্ধ উচ্চারণ মশ্‌ক করুন এবং জেনে নিন অর্থ।","en":"Ensure the Surahs and Duas recited in your daily prayers are free from unintentional errors through direct teacher listening and clear translation insights."},"overview":{"bn":"প্রতিদিনের নামাজে আমরা বিভিন্ন সূরা ও দোয়া পাঠ করি। কিন্তু আরবি হরফ ও উচ্চারণে ছোটখাটো ভুল থাকলে তা অনেক সময় নিজের অজান্তেই অভ্যাসে পরিণত হয়ে যায়। এই কোর্সে নামাজে পঠিত গুরুত্বপূর্ণ ছোট সূরাগুলো এবং সানা, তাশাহহুদ, দরূদ ও দোয়ায়ে কুনুতসহ নিত্যদিনের প্রয়োজনীয় দোয়াগুলোর উচ্চারণ শিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে মশ্‌ক করিয়ে শুদ্ধ করে দেওয়া হয়।","en":"Salah is our daily conversation with our Creator. Yet subtle mispronunciations in Arabic letters often become subconscious habits over decades. In this practical course, students recite essential short Surahs and foundational Duas—including the Sana, Tashahhud, Durood, and Dua-e-Qunoot—directly to an instructor to ensure impeccable pronunciation."},"learn":[{"bn":"সূরা ফাতিহাসহ নামাজে পঠিত ছোট সূরাসমূহের শুদ্ধ উচ্চারণ।","en":"Accurate recitation of Surah Al-Fatiha and commonly recited short Surahs."},{"bn":"সানা, রুকূ-সিজদার তাসবীহ, তাশাহহুদ, দরূদ ও দোয়া মাছুরার বিশুদ্ধ পাঠ।","en":"Correct phonetics of Sana, Ruku' and Sujood tasbih, Tashahhud, Durood, and Dua Masura."},{"bn":"বিতর নামাজের দোয়ায়ে কুনুতের নির্ভুল পাঠ ও মশ্‌ক।","en":"Impeccable recitation and practice of Dua-e-Qunoot for Witr prayer."},{"bn":"পঠিত সূরা ও দোয়াসমূহের সহজ বাংলা অর্থ ও ভাবার্থের প্রাথমিক ধারণা।","en":"Core meanings and emotional themes behind these prayers for deeper spiritual presence."},{"bn":"শিক্ষকের কাছে সরাসরি পাঠ শুনিয়ে ব্যক্তিগত উচ্চারণের জড়তা দূর করা।","en":"Eliminating speech hesitation through personalized recitation drills."}],"forWhom":[{"bn":"যারা নামাজে পঠিত অংশগুলো সহীহ-শুদ্ধভাবে আদায় করতে চান।","en":"Anyone wanting certainty that their prayer recitations are phonetically accurate."},{"bn":"যারা দীর্ঘদিন নামাজ পড়ছেন, কিন্তু নিজের উচ্চারণ নিয়ে সংশয় বা অস্পষ্টতা রয়েছে।","en":"Practicing Muslims who have prayed for years but harbor doubts about pronunciation."},{"bn":"যারা দোয়ার অর্থ ও ভাব বুঝে আরও সচেতনভাবে নামাজ আদায় করতে আগ্রহী।","en":"Believers looking to enhance mental presence (Khushu') in prayer by understanding the words."}],"benefits":[{"bn":"সরাসরি উচ্চারণ যাচাইয়ের জন্য ব্যাচভিত্তিক ও ওয়ান-টু-ওয়ান ক্লাস।","en":"Direct listening and immediate correction in small batches or one-on-one."},{"bn":"নিয়মিত লাইভ প্র্যাকটিস ও ব্যক্তিগত ফিডব্যাক।","en":"Regular live practice with individualized vocal adjustments."},{"bn":"পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের নিশ্চয়তা।","en":"Complete gender-segregated classes and instructors."}]},{"slug":"authentic-salah","category":"salah","image":"website/courses/catalogue/course-salah.webp","featured":false,"title":{"bn":"শুদ্ধ সালাত ও প্রয়োজনীয় মাসআলা","en":"Salah & everyday essentials"},"description":{"bn":"তাহারাত, সালাত ও দৈনন্দিন বিধানের ব্যবহারিক শিক্ষা","en":"Practical learning in purification, prayer and everyday Islamic essentials."},"tag":{"bn":"প্রামাণিক ফিকহ শিক্ষা","en":"Practical fiqh"},"level":{"bn":"সবার জন্য","en":"For all learners"},"intro":{"bn":"কুরআন ও সুন্নাহর নির্দেশনা এবং নির্ভরযোগ্য ফিকহি শিক্ষার আলোকে তাহারাত, পূর্ণাঙ্গ সালাত আদায়ের নিয়ম ও দৈনন্দিন প্রয়োজনীয় বিধান শিখুন প্রামাণিক পদ্ধতিতে।","en":"Master the complete method of prayer from Takbeer to Salam, alongside Taharah and practical daily rulings, grounded in authentic sources and recognized Fiqh."},"overview":{"bn":"সালাত আমাদের প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু তাকবীরে তাহরীমা থেকে সালাম পর্যন্ত কোন কাজটি কীভাবে সুন্নাহসম্মত উপায়ে আদায় করতে হবে এবং কোনো ভুল হলে তার সমাধান কী—তা অনেকের কাছে স্পষ্ট নয়। এই কোর্সে নির্ভরযোগ্য কুরআন-সুন্নাহ ও স্বীকৃত ফিকহি শিক্ষার আলোকে সালাতের শর্ত, ফরজ, ওয়াজিব, সুন্নাত এবং অজু-গোসলের বিধানগুলো সহজ ও প্রামাণিক ভাষায় শেখানো হয়।","en":"Salah is the pillar of our Deen, yet many perform it based solely on unexamined habit without clarity on its conditions, obligations, and Sunnah elements. This course offers an authentic, accessible guide to ritual purification (Wudu, Ghusl, Tayammum) and every step of prayer, clearing up everyday confusions responsibly."},"learn":[{"bn":"তাহারাতের প্রয়োজনীয় বিধান: অজু, গোসল ও তায়াম্মুমের সঠিক নিয়ম।","en":"Practical Taharah: Obligatory and recommended methods of Wudu, Ghusl, and Tayammum."},{"bn":"তাকবীরে তাহরীমা থেকে সালাম পর্যন্ত ধারাবাহিক সালাত আদায়ের ব্যবহারিক রূপরেখা।","en":"Comprehensive step-by-step prayer breakdown from Takbeer-e-Tahreema to Salam."},{"bn":"কিয়াম, রুকু, সিজদা ও বসার সঠিক ভঙ্গি ও পদ্ধতি।","en":"Correct postures for Qiyam, Ruku', Sujood, and sitting postures (Jalsah/Qa'dah)."},{"bn":"সালাত ভঙ্গের কারণ, মাকরূহ বিষয় এবং সিজদায়ে সাহুর প্রয়োজনীয় মাসআলা।","en":"Actions that invalidate prayer, disliked practices, and rules for prostration of forgetfulness (Sajdah Sahw)."},{"bn":"জামাতে নামাজ পড়ার নিয়ম ও দৈনন্দিন জীবনে সর্বাধিক প্রয়োজনীয় বিধানসমূহ।","en":"Congregational prayer etiquette and essential daily jurisprudence rulings."}],"forWhom":[{"bn":"যারা সালাত ও তাহারাতের নিয়মগুলো নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সুস্পষ্টভাবে শিখতে চান।","en":"Muslims seeking a reliable, structured understanding of prayer and purity."},{"bn":"যারা নামাজের প্রয়োজনীয় হুকুম ও প্রাত্যহিক মাসআলা নিয়ে বিভ্রান্তি দূর করতে আগ্রহী।","en":"Those confused by conflicting opinions who want clear, verified Fiqh knowledge."},{"bn":"যেকোনো মুসলিম, যিনি নিজের ইবাদতকে সুশৃঙ্খল ও প্রামাণিক রূপ দিতে চান।","en":"New learners and practicing individuals wishing to align their worship with the Sunnah."}],"benefits":[{"bn":"ভিজ্যুয়াল উপস্থাপনা ও ব্যবহারিক ভঙ্গির স্পষ্ট ব্যাখ্যা।","en":"Visual posture demonstrations and clear procedural walkthroughs."},{"bn":"প্রশ্নোত্তর পর্বে মাসআলা পরিষ্কার করে নেওয়ার সুযোগ।","en":"Interactive Q&A to resolve personal Fiqh questions."},{"bn":"নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য পৃথক ক্লাসের ব্যবস্থা।","en":"Completely separate classes for male and female learners."}]},{"slug":"essential-islamic-knowledge","category":"salah","image":"website/courses/catalogue/course-essentials.webp","featured":false,"title":{"bn":"জরুরি দ্বীনি শিক্ষা","en":"Essential Islamic knowledge"},"description":{"bn":"প্রত্যেক মুসলিমের প্রয়োজনীয় ফরজে আইনভিত্তিক জ্ঞান","en":"An organised introduction to personally essential Islamic knowledge."},"tag":{"bn":"আবশ্যিক জ্ঞানচর্চা","en":"Everyday knowledge"},"level":{"bn":"সবার জন্য","en":"For all learners"},"intro":{"bn":"একজন মুসলিমের প্রাত্যহিক জীবনের মৌলিক দায়িত্বগুলো কী? বিশুদ্ধ আকীদা, বুনিয়াদি ইবাদত ও হালাল-হারামের আবশ্যকীয় জ্ঞান অর্জন করুন নির্ভরযোগ্য উৎসের আলোকে।","en":"What knowledge is obligatory for every Muslim to practice their Deen properly? Build an unshakeable foundation in authentic Aqeedah, basic worship, and Halal-Haram principles."},"overview":{"bn":"প্রতিটি মুসলিমের ব্যক্তিগত জীবনের এমন কিছু মৌলিক বিষয় রয়েছে, যেগুলোর জ্ঞান রাখা দ্বীন পালনের জন্য অপরিহার্য। সঠিক দিকনির্দেশনার অভাবে মৌলিক আকীদা, ইবাদতের মূল নিয়ম এবং জীবিকার হালাল-হারাম বিষয়গুলো অনেকের কাছে পরিষ্কার থাকে না। এই কোর্সে একজন মুসলিমের প্রতিদিনের জীবনে চলার মতো আবশ্যকীয় দ্বীনি জ্ঞানগুলো সহজ, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণভাবে তুলে ধরা হয়।","en":"Certain religious knowledge is an individual obligation (Fard al-'Ayn) for every believer. Due to modern distractions and fragmented information online, core tenets of faith, ritual obligations, and permissible livelihood boundaries often remain hazy. This course presents these foundational responsibilities in a simple, cohesive, and balanced curriculum."},"learn":[{"bn":"বিশুদ্ধ ইসলামি আকীদা: ঈমানের মূল স্তম্ভসমূহ এবং শির্ক ও কুফর সম্পর্কিত সতর্কতা।","en":"Sound Islamic Aqeedah: Pillars of faith and safeguarding against Shirk and disbelief."},{"bn":"দৈনন্দিন পবিত্রতা, সালাত ও সিয়াম পালনের মৌলিক আবশ্যকীয় বিধান।","en":"Foundational obligations regarding purity, daily prayers, and fasting."},{"bn":"হালাল ও হারামের মৌলিক সীমারেখা: খাদ্য, পোশাক ও উপার্জনের মূলনীতি।","en":"Clear boundaries of Halal and Haram in food, dress, and earning."},{"bn":"গুনাহ থেকে বাঁচার উপায়, তওবা ও আত্মশুদ্ধির প্রাথমিক পাঠ।","en":"Identifying major sins and practical steps for genuine repentance (Tawbah) and self-purification."},{"bn":"প্রাত্যহিক আচার-আচরণ ও লেনদেনে একজন মুসলিমের নৈতিক দায়িত্ব।","en":"Ethical responsibilities in interpersonal dealings, family, and social conduct."}],"forWhom":[{"bn":"যারা নিজের মৌলিক দ্বীনি দায়িত্বগুলো গুছিয়ে ধারাবাহিকভাবে জানতে চান।","en":"Believers who want to systematically organize their fundamental religious obligations."},{"bn":"যারা আকীদা ও বুনিয়াদি ইবাদতের বিষয়গুলোতে অস্পষ্টতা দূর করতে চান।","en":"Those seeking clarity on core faith tenets without unnecessary theological debates."},{"bn":"কর্মজীবী ও শিক্ষার্থী, যারা বাস্তব জীবনের উপযোগী আবশ্যকীয় দ্বীনি জ্ঞান খুঁজছেন।","en":"Working professionals and students looking for practical, day-to-day Islamic guidance."}],"benefits":[{"bn":"উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তরের সুবিধাসহ লাইভ সেশন।","en":"Live interactive lectures with open discussion and Q&A."},{"bn":"ব্যাচভিত্তিক শিক্ষণ পরিবেশ ও ওয়ান-টু-ওয়ান ক্লাসের বিকল্প।","en":"Supportive peer environment with one-on-one alternatives."},{"bn":"নারীদের জন্য সম্পূর্ণ সংরক্ষিত ও মার্জিত পরিবেশ।","en":"Private and respectful class setting for female participants."}]},{"slug":"nahw-sarf","category":"arabic","image":"website/courses/catalogue/course-grammar.webp","featured":false,"title":{"bn":"সহজ নাহু-সরফ","en":"Arabic grammar, step by step"},"description":{"bn":"কুরআন-হাদিসের আরবি বোঝার ভিত্তি তৈরির ব্যবহারিক শিক্ষা","en":"Build a practical foundation for understanding the Arabic of the Quran and Hadith."},"tag":{"bn":"বাক্যরীতি বিশ্লেষণ","en":"Language foundations"},"level":{"bn":"ভিত্তি থেকে এগিয়ে","en":"Build your foundation"},"intro":{"bn":"হরকত ছাড়া আরবি বাক্য পড়া ও বোঝার প্রাথমিক দক্ষতা অর্জন করতে চান? নাহু ও সরফের মৌলিক নিয়ম শিখে কুরআন ও হাদিসের ভাষা বোঝার মজবুত ভিত্তি গড়ে তুলুন।","en":"Wish to read and comprehend Arabic sentences without vowel markers? Learn core Nahw and Sarf principles to establish an authentic linguistic bridge to the Qur'an and Hadith."},"overview":{"bn":"শুধু অনুবাদ নির্ভর না হয়ে সরাসরি কুরআনের ভাষার সাথে সংযোগ তৈরি করার প্রাথমিক ধাপ হলো নাহু ও সরফ। জটিল ব্যাকরণিক সংজ্ঞা মুখস্থ করানোর পরিবর্তে এই কোর্সে বাক্যে শব্দের ব্যবহার, রূপান্তর ও অর্থ পরিবর্তনের নিয়মগুলো ব্যবহারিক উদাহরণের মাধ্যমে বোঝানো হয়। উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে আরবি বাক্য গঠনের কাঠামোর সাথে পরিচিত করে অর্থ অনুধাবনের ভিত্তি তৈরি করে দেওয়া।","en":"Translators inevitably leave a veil between the reader and the original divine text. Rather than bogging students down with abstract theoretical terminology, this course emphasizes functional syntax (Nahw) and word morphology (Sarf) through recurring Qur'anic examples. The goal is to train students to decode sentence structures and comprehend core meanings directly."},"learn":[{"bn":"আরবি বাক্যের প্রাথমিক প্রকারভেদ (জুমলা ইসমিয়্যাহ ও ফিলিয়্যাহ)।","en":"Core sentence types: Nominal (Jumla Ismiyyah) and Verbal (Jumla Fi'liyyah) constructions."},{"bn":"শব্দের শেষাক্ষরের অবস্থা (এরাব) এবং বাক্যে শব্দের ভূমিকা নির্ণয়।","en":"Word endings and grammatical states (I'rab) and determining syntactical roles."},{"bn":"সরফের মাধ্যমে মূল ধাতু থেকে বিভিন্ন রূপ (সীগাহ) গঠনের বুনিয়াদি নিয়ম।","en":"Morphological derivation of verb conjugations (Sighah) from root letters via Sarf."},{"bn":"হরকতবিহীন বাক্য বিশ্লেষণের প্রাথমিক কৌশল।","en":"Analytical techniques for reading unvoweled Arabic text."},{"bn":"কুরআন ও হাদিসের ছোট ছোট বাক্যের গঠন ও অর্থ বোঝার অনুশীলন।","en":"Hands-on parsing and comprehension of selected Qur'anic verses and Hadith passages."}],"forWhom":[{"bn":"যারা শূন্য থেকে সহজ ভাষায় আরবি ব্যাকরণের প্রাথমিক ভিত্তি তৈরি করতে চান।","en":"Learners seeking to transition from reading translations to engaging directly with the Arabic text."},{"bn":"যারা মুখস্থনির্ভরতা কমিয়ে ব্যাকরণের নিয়ম বুঝে আরবি পড়তে আগ্রহী।","en":"Students wanting a clear, logical grammar foundation free from excessive memorization."},{"bn":"জেনারেল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী ও পেশাজীবী, যারা কুরআনিক আরবিতে প্রবেশ করতে চান।","en":"Professionals and general-background learners eager to access Qur'anic Arabic."}],"benefits":[{"bn":"বোর্ডের মাধ্যমে ধাপে ধাপে বাক্য বিশ্লেষণ পদ্ধতি।","en":"Step-by-step whiteboard sentence parsing during live sessions."},{"bn":"প্রচুর বাস্তব উদাহরণ ও কোরআনিক আয়াতের প্রয়োগ।","en":"Abundant worked examples using authentic sacred texts."},{"bn":"গ্রুপ ব্যাচ ও ওয়ান-টু-ওয়ান উভয় ব্যবস্থা।","en":"Group cohorts and personalized one-on-one formats."}]},{"slug":"complete-seerah","category":"islamic","image":"website/courses/catalogue/course-seerah.webp","featured":false,"title":{"bn":"পূর্ণাঙ্গ সীরাত","en":"The life of the Prophet ﷺ"},"description":{"bn":"রাসূলুল্লাহ ﷺ-এর জীবন, দাওয়াত, চরিত্র ও শিক্ষা ধারাবাহিক অধ্যয়ন","en":"A structured study of the life, message, character and lessons of the Prophet ﷺ."},"tag":{"bn":"ধারাবাহিক ঐতিহাসিক পাঠ","en":"A journey through history"},"level":{"bn":"সবার জন্য","en":"For all learners"},"intro":{"bn":"টুকরো টুকরো ঘটনা নয়; রাসূলুল্লাহ ﷺ-এর শৈশব থেকে ওফাত পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনপ্রবাহ, দাওয়াত, নবুওয়াতী সংগ্রাম ও চরিত্রমাধুরী ধারাবাহিকভাবে অধ্যয়ন করুন।","en":"Move beyond scattered anecdotes: study the full life journey of Prophet Muhammad ﷺ chronologically—from childhood to passing—uncovering timeless wisdom for modern life."},"overview":{"bn":"রাসূলুল্লাহ ﷺ-এর জীবন কেবল ঐতিহাসিক উপাখ্যান নয়, এটি প্রতিটি মুমিনের জন্য প্রেরণা ও জীবনাদর্শ। বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা জানার কারণে তাঁর জীবনের সামগ্রিক ধারাবাহিকতা ও বিভিন্ন সিদ্ধান্তের পেছনের প্রেক্ষাপট অনেকের কাছে স্পষ্ট থাকে না। এই কোর্সে তাঁর অনুপম চরিত্র, মক্কী ও মাদানী জীবনের দাওয়াত, সমাজ পরিচালনা এবং পারিবারিক আদর্শের একটি পূর্ণাঙ্গ চিত্র শিক্ষণীয় দিকসহ তুলে ধরা হয়।","en":"The Seerah of the Prophet ﷺ is a living masterclass in ethics, leadership, family life, and perseverance. When learned as isolated stories, the broader strategic and spiritual context is lost. This course paints a holistic portrait of his character, the challenges of Makkan Dawah, the Madinan community building, and his enduring universal legacy."},"learn":[{"bn":"নবুওয়াত-পূর্ব আরবের সামাজিক চিত্র, রাসূলুল্লাহ ﷺ-এর শৈশব ও চরিত্রমাধুরী।","en":"Pre-Islamic Arabian context, the Prophet's ﷺ early years, and his exemplary character."},{"bn":"নবুওয়াত লাভ, মক্কার কঠিন দিনগুলোতে দাওয়াতের কৌশল ও সাহাবীদের ত্যাগ।","en":"Dawn of Prophethood, early persecution, and the steadfast sacrifices of the Sahabah."},{"bn":"মদীনায় হিজরত, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ।","en":"The Hijrah to Madinah, the establishment of brotherhood, and building an equitable society."},{"bn":"প্রধান ঐতিহাসিক ঘটনা, যুদ্ধ ও সন্ধির পেছনের প্রেক্ষাপট ও প্রজ্ঞা।","en":"Strategic context, wisdom, and ethics behind major battles and treaties."},{"bn":"পরিবার, সমাজ ও উম্মাহর সাথে তাঁর আচরণ এবং সমকালীন জীবনের প্রাসঙ্গিকতা।","en":"His personal conduct as a husband, father, statesman, and compassionate mentor."},{"bn":"বিদায়ী ভাষণ ও শেষ অসিয়ত এবং বর্তমান যুগে সীরাত থেকে চলার পাথেয়।","en":"The Farewell Pilgrimage, final counsel, and applying prophetic lessons to modern dilemmas."}],"forWhom":[{"bn":"যারা রাসূলুল্লাহ ﷺ-এর পুরো জীবনকে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে জানতে চান।","en":"Anyone wishing to understand the Prophet's ﷺ biography sequentially and contextually."},{"bn":"যারা আধুনিক জীবনের নানাবিধ চ্যালেঞ্জে নববী চরিত্র থেকে দিকনির্দেশনা খুঁজতে চান।","en":"Those seeking principled answers to contemporary ethical and personal challenges."},{"bn":"শিক্ষার্থী ও পরিবার, যারা নববী আদর্শের ভালোবাসায় জীবনকে সাজাতে আগ্রহী।","en":"Families and students wanting to nurture genuine love for the Prophet ﷺ through knowledge."}],"benefits":[{"bn":"ধারাবাহিক ইন্টারেক্টিভ লেকচার ও উন্মুক্ত আলোচনা।","en":"Engaging chronological lectures with structured discussion forums."},{"bn":"প্রতিটি বিষয়ের সহায়ক নোট ও রেফারেন্স নির্দেশিকা।","en":"Comprehensive chapter reading notes and classical source references."},{"bn":"নারী ও পুরুষদের জন্য পৃথক ক্লাসের সুবিধা।","en":"Gender-segregated classes and supportive learning spaces."}]},{"slug":"speech-and-presentation","category":"life","image":"website/courses/catalogue/course-speaking.webp","featured":false,"title":{"bn":"প্রমিত ভাষা ও বক্তৃতা","en":"Confident Speaking & Presentation"},"description":{"bn":"শুদ্ধ কথনশৈলী, আত্মবিশ্বাস ও কার্যকর উপস্থাপনার প্রশিক্ষণ","en":"Develop clear speech, confidence and effective presentation skills."},"tag":{"bn":"স্পিকিং ও বডি ল্যাঙ্গুয়েজ","en":"Speaking & body language"},"level":{"bn":"ব্যক্তিত্ব বিকাশ","en":"Personal development"},"intro":{"bn":"মানুষের সামনে জড়তা দূর করে প্রমিত বাংলায় আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। বক্তব্য উপস্থাপন, বাচনভঙ্গির বিকাশ ও আলোচনা পরিচালনার প্রয়োজনীয় কৌশল শিখুন।","en":"Speak in refined, standard Bangla with poise and clarity. Overcome stage fright, enhance vocal control, and master speech architecture for compelling public presentations."},"overview":{"bn":"জ্ঞান ও প্রতিভা থাকা সত্ত্বেও অনেকের ক্ষেত্রে মানুষের সামনে নিজের ভাবনা সুন্দরভাবে তুলে ধরা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে যারা দ্বীনি আলোচনা, খুতবা বা প্রাতিষ্ঠানিক উপস্থাপনা করেন, তাদের জন্য মার্জিত ও স্পষ্ট বাচনভঙ্গি অত্যন্ত জরুরি। এই কোর্সে বক্তব্যের ভীতি দূর করা, সঠিক উচ্চারণ নিশ্চিত করা এবং আকর্ষণীয় ভঙ্গিতে নিজের কথা তুলে ধরার বাস্তবসম্মত কৌশলগুলো অনুশীলন করানো হয়।","en":"Knowledge and sincerity can be obscured if thoughts cannot be communicated clearly and confidently. For teachers, community callers (Du'at), and professionals, mastering polished articulation and structured delivery is indispensable. This course offers practical coaching to conquer speaking anxiety, refine accents, and present arguments persuasively."},"learn":[{"bn":"বাংলা বর্ণ ও শব্দের সঠিক প্রমিত উচ্চারণ এবং আঞ্চলিক উচ্চারণের প্রভাব কমানোর কৌশল।","en":"Phonetic accuracy in standard Bangla pronunciation and mitigating regional speech habits."},{"bn":"মঞ্চভীতি ও মানুষের সামনে কথা বলার জড়তা দূর করার মনস্তাত্ত্বিক অনুশীলন।","en":"Psychological and practical strategies to master stage anxiety and nervousness."},{"bn":"ভয়েস মডুলেশন (স্বরের ওঠানামা) ও দেহভঙ্গি (Body Language)-এর পরিশীলিত ব্যবহার।","en":"Conscious vocal modulation, pacing, and appropriate body language."},{"bn":"বক্তব্যের কাঠামো তৈরি: সূচনা, মূল বক্তব্য ও সমাপনী সাজানোর সুনির্দিষ্ট নিয়ম।","en":"Speech construction: Crafting captivating introductions, cohesive bodies, and memorable conclusions."},{"bn":"সাধারণ আলোচনা, প্রাতিষ্ঠানিক বক্তব্য ও দ্বীনি উপস্থাপনার কৌশল।","en":"Delivering diverse formats: Discussions, institutional presentations, and Islamic lectures/khutbahs."},{"bn":"ক্লাসে সরাসরি বক্তব্য প্রদান এবং শিক্ষকের ব্যক্তিগত মূল্যায়ন ও দিকনির্দেশনা।","en":"Live speech deliveries in class followed by personalized instructor evaluations."}],"forWhom":[{"bn":"যারা জনসম্মুখে বা মানুষের সামনে কথা বলার জড়তা ও সংকোচ কাটিয়ে উঠতে চান।","en":"Anyone experiencing nervousness, hesitation, or lack of confidence when speaking publicly."},{"bn":"দাঈ, শিক্ষক, শিক্ষার্থী ও খতীব—যারা সর্বস্তরের মানুষের কাছে সাবলীল ভাষায় বক্তব্য তুলে ধরতে চান।","en":"Teachers, students, khateebs, and community leaders communicating with varied audiences."},{"bn":"যে কেউ, যিনি নিজের ব্যক্তিত্ব ও কথনশৈলী মার্জিত ও আত্মবিশ্বাসী করতে আগ্রহী।","en":"Individuals striving to refine their executive presence and communication skills."}],"benefits":[{"bn":"লাইভ স্পিকিং প্র্যাকটিস ও নিয়মিত পারফরম্যান্স মূল্যায়ন।","en":"Mandatory live speech practices with constructive real-time critiques."},{"bn":"প্রতিটি শিক্ষার্থীর উপস্থাপনার ওপর সরাসরি ফিডব্যাক।","en":"Step-by-step personalized feedback on vocal delivery and presence."},{"bn":"সহপাঠীদের সাথে জড়তা ভাঙার বন্ধুত্বপূর্ণ পরিবেশ।","en":"Encouraging peer environment that builds genuine public confidence."}]}],"feeNote":{"bn":"কোন কোর্স উপযুক্ত বুঝতে পারছেন না? ২ মিনিটের স্তর নির্ণয় একটি প্রাথমিক পরামর্শ দেবে—অথবা সরাসরি একাডেমিকে জিজ্ঞাসা করুন।","en":"Not sure which course fits? The two-minute level check gives you a preliminary suggestion, or ask the academy directly."},"assessmentCta":{"bn":"২ মিনিটে আমার স্তর নির্ণয় করুন","en":"Find my level in 2 minutes"}}}}}